ফুলপাখি কী?
ফুলপাখি ছোটদের জন্য অ্যানিমেটেড বাংলা গল্পের একটি সাইট। এখানে ঈশপের উপকথা, পঞ্চতন্ত্রের নীতিগল্প, আর বাংলার নিজস্ব লোককথা — সব নতুন করে বাংলায় বলা, ছোটদের উপযোগী করে। প্রতিটি গল্প সিনেমার মতো সাজানো: স্ক্রল করলে ছবি নড়ে, দৃশ্য বদলায়, শেষে একটা শিক্ষা আসে।
এখন পর্যন্ত 20টি গল্প আছে — খরগোশ, সিংহ, শিয়াল, হাতি, কুমির, ডাইনোসর সহ অনেক প্রাণীর নীতিগল্প। প্রতিটি গল্প বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই পড়া যায়।
কেন বানালাম?
বাংলায় ছোটদের জন্য ভালো মানের ডিজিটাল গল্প খুঁজে পাওয়া কঠিন। ইউটিউবে বাংলা গল্পের চ্যানেল আছে, কিন্তু বেশিরভাগই বিজ্ঞাপনে ভরা, অটোপ্লে চলতেই থাকে, আর বাচ্চারা একটা গল্প শেষ করার আগেই পরেরটায় চলে যায়। ছাপানো বই চমৎকার, কিন্তু রাত আটটায় ক্লান্ত একটা বাচ্চা বইয়ের দ্বিতীয় পাতাতেই হাই তোলে।
ফুলপাখি এর মাঝামাঝি একটা জায়গা — ছবি নড়ে তাই বাচ্চা দেখে, কিন্তু অটোপ্লে নেই তাই একটা গল্প শেষ হলে থামে। শেষে নীতিকথাটা পড়ে শোনানো যায়, আর ঘুমানোর সময় হলে ফোন রাখা যায়।
গল্পের উৎস
বেশিরভাগ গল্প ঈশপের উপকথা (খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতক, গ্রিস) আর পঞ্চতন্ত্র (প্রায় ৩০০ খ্রিস্টপূর্ব, ভারত) থেকে নেওয়া। এগুলো হাজার বছর ধরে মুখে মুখে চলে এসেছে। সঙ্গে আছে বাংলার নিজের কিছু লোককথা — টুনটুনি, শিয়ালের বুদ্ধি, কুমিরের চালাকি। প্রতিটি গল্প নতুন করে বাংলায় লেখা, ছোটদের বোঝার মতো সহজ ভাষায়।
বাচ্চাদের নিরাপত্তা
ফুলপাখিতে কোনো বিজ্ঞাপন নেই। কোনো ট্র্যাকিং নেই। কোনো অ্যাকাউন্ট বা লগইন লাগে না। বাচ্চাদের কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয় না। সাইটটি সম্পূর্ণ ফ্রি, এবং থাকবে।