ড্রাগন, ইউনিকর্ন, ফিনিক্স | রূপকথার প্রাণী সমূহ
অভিভাবকদের জন্য: ভিডিওটি YouTube-এর privacy-enhanced player থেকে চলে। প্লেয়ার লোড হলে YouTube-এর সঙ্গে সংযোগ হয়; তাদের গোপনীয়তা নীতি প্রযোজ্য।
এই ভিডিওতে কী আছে?
একটা কালো ছায়া। কে লুকিয়ে আছে ভেতরে?
দশটা রূপকথার প্রাণী আসে এই ভিডিওতে। প্রত্যেকে প্রথমে ছায়া হয়ে দাঁড়ায়, তারপর রঙ ফিরে পায় আর নড়ে ওঠে।
মাঝখানে আমরা দুই সেকেন্ড চুপ করে থাকি। ওই সময়টুকু বাচ্চার। পাশে বসে দেখলে ও নিজেই নামটা বলে ফেলবে।
⏱️ কে কখন আসছে 0:00 শুরু 0:10 ড্রাগন | Dragon 0:31 ইউনিকর্ন | Unicorn 0:51 ফিনিক্স | Phoenix 1:13 মৎস্যকন্যা | Mermaid 1:36 গ্রিফিন | Griffin 1:55 পক্ষীরাজ ঘোড়া | Winged Horse 2:17 ইয়েতি | Yeti 2:38 ক্রাকেন | Kraken 3:01 সিমুর্গ | Simurgh 3:23 নেসি | Nessie 3:45 আবার সবার নাম 4:14 শেষ কথা
একটা সত্যি কথা বলে রাখি। এদের কেউই সত্যিকারের প্রাণী নয়, সবাই গল্পের।
তবে মজাটা এখানেই। ক্রাকেনের কথা শুনে নাবিকদের সবাই হাসত, বানানো গল্প বলে উড়িয়ে দিত। তারপর সমুদ্রের অনেক নিচে সত্যিই পাওয়া গেল বিরাট এক স্কুইড। আর ইউনিকর্নের শিং বলে যেগুলো এককালে সোনার দামে বিক্রি হতো, সেগুলো আসলে ছিল নারহোয়াল নামের এক তিমির লম্বা দাঁত।
পক্ষীরাজ ঘোড়ার গল্পটা আমাদের নিজেদের। ঠাকুরমার ঝুলির।
ছবি সব আমাদের নিজেদের আঁকা। স্টক ছবি একটাও নেই।
🦋 phulpakhi.com
Ten creatures out of old stories, each one hidden in a shadow first. A dragon from Europe, a winged horse from Thakurmar Jhuli, a kraken the Norwegian sailors swore they had seen.
We say every name twice, in Bangla and in English. Then we stop for two seconds and say nothing at all, because that gap is where a child answers.
None of them are real. But sailors kept talking about the kraken until someone found a giant squid at the bottom of the sea, and the unicorn horns people once paid gold for turned out to be narwhal teeth. Stories get things right sometimes.
#রূপকথা #ছোটদেরশিক্ষা #বাংলা #ফুলপাখি #mythicalcreatures #kidslearning #banglalearning #phulpakhi
আরও ভিডিও দেখি
28:08পুরো ভিডিও
ঘুম পাড়ানি গান 🌙 Lullaby for Babies to go to Sleep | Bengali Lullaby & Baby Sleep Songs, 30 min
ভিডিও দেখি →
3:41পুরো ভিডিও
সবজি খাই, বড় হই! বাচ্চাদের জন্য সবজির নাম শেখার গান 🥔
ভিডিও দেখি →
5:04পুরো ভিডিও
ফলের নাম বাংলা ও ইংরেজি 🍌 Guess the Fruit Shadow Game for Kids | Foler Name Bangla to English
ভিডিও দেখি →
2:02পুরো ভিডিও
সুস্থ থাকতে হাত ধোয়ার অভ্যাস | Hand Wash Song for Kids
ভিডিও দেখি →
2:42পুরো ভিডিও
চুপ চুপ সোনা, কেঁদো না 🌙 Hush little Baby Bangla| Bangla Lullaby | ঘুম পাড়ানি গান |Ghum Parani Gaan
ভিডিও দেখি →
1:52পুরো ভিডিও