সমুদ্রের সবচেয়ে অদ্ভুত প্রাণী কোনটি? 🐙 Deep Sea Animals for Kids | Bangla Golpo | Cartoon

4:53 · পুরো ভিডিওইউটিউবে দেখো ↗

অভিভাবকদের জন্য: ভিডিওটি YouTube-এর privacy-enhanced player থেকে চলে। প্লেয়ার লোড হলে YouTube-এর সঙ্গে সংযোগ হয়; তাদের গোপনীয়তা নীতি প্রযোজ্য।

এই ভিডিওতে কী আছে?

Deep sea animals for kids — সমুদ্রের গভীরে কোন প্রাণী থাকে? দশটা অদ্ভুত প্রাণীর নাম আর ছবি। Ten strange ocean animals named one by one, in Bangla — a kids learning video.

সমুদ্রের অনেক গভীরে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে কারা থাকে?

চলো একসাথে ডুব দিই। উপরে ঝিলমিল রোদ থেকে শুরু করে একদম অন্ধকার তলা পর্যন্ত, দশটা অদ্ভুত প্রাণীর সাথে পরিচয় হবে। প্রত্যেকবার আমরা একটু থামব — তুমি নিজে অনুমান করে বলো তো, ওটা কে?

⏱️ কখন কী 0:00 ডুব দিই 0:22 ডলফিন 0:39 হ্যাচেটফিশ 1:05 বারেলআই 1:28 ভ্যাম্পায়ার স্কুইড 1:51 অ্যাংলারফিশ 2:15 গালপার ঈল 2:36 ডাম্বো অক্টোপাস 2:57 সি পিগ 3:17 ইয়েতি কাঁকড়া 3:40 জায়ান্ট স্কুইড 4:07 সব নাম আবার 4:36 শেষ কথা

দশ জায়গায় আমরা চুপ করে থাকি। ওই সময়টুকু বাচ্চার — পাশে বসে থাকলে ও নিজেই উত্তর দিয়ে দেবে।

কয়েকটা কথা যা বড়দেরও নতুন লাগতে পারে। বারেলআইয়ের কপাল কাচের মতো স্বচ্ছ, আর সবুজ চোখ দুটো মাথার ভিতরেই ঘুরতে পারে। অ্যাংলারফিশ নিজের মাথার আলো জ্বালিয়ে অন্ধকারে খাবার খোঁজে। গালপার ঈলের মুখ ছাতার মতো খুলে যায়, নিজের চেয়ে বড় খাবারও ढুকে যায়। ইয়েতি কাঁকড়া লোমভরা হাতে নিজের খাবার নিজেই ফলায়, ছোট্ট চাষির মতো। আর জায়ান্ট স্কুইডের চোখ ফুটবলের মতো বড় — প্রায় সব প্রাণীর চেয়ে বড়।

ভয়ের কিছু নেই এখানে। নাম শুনতে অদ্ভুত হলেও ওরা কেউ দানব নয় — ভ্যাম্পায়ার স্কুইড তো ভীষণ লাজুক, ভয় পেলে ডানা দিয়ে নিজেকে কম্বলের মতো ঢেকে ফেলে।

ছবি আর আঁকা সব আমাদের নিজেদের। একটাও স্টক ছবি নেই।

তোমার বাচ্চা কোন প্রাণীর কথা জানতে চায়? নিচে লিখে জানিও, পরেরটা ওর পছন্দেই বানাব।

🦋 phulpakhi.com

🎬 আরও দেখো সুন্দরবনের বাঘের একদিন → https://youtu.be/2GChNK3q12Y সিংহের একদিন → https://youtu.be/UmuY952B3iA মেছো বিড়ালের একদিন → https://youtu.be/ZiC2C0DdkKQ 🦋 phulpakhi.com

আরও ভিডিও দেখি

← সব ভিডিও