সিংহের একদিন 🦁 সিংহ কত ঘণ্টা ঘুমায়? | Lion for Kids in Bangla | Bangla Kids Learning
অভিভাবকদের জন্য: ভিডিওটি YouTube-এর privacy-enhanced player থেকে চলে। প্লেয়ার লোড হলে YouTube-এর সঙ্গে সংযোগ হয়; তাদের গোপনীয়তা নীতি প্রযোজ্য।
এই ভিডিওতে কী আছে?
সিংহ সারাদিন কী করে — কত ঘণ্টা ঘুমায়, শিকার করতে যায় কে? সিংহের একটা গোটা দিন। Lion for kids in Bangla: a day with one lion family, no hunt scene, ages 3-8.
সিংহকে সবাই চেনে পশুর রাজা বলে। কিন্তু রাজা সারাদিন আসলে কী করে?
সে ঘুমায়। দিনে বিশ ঘণ্টা পর্যন্ত। আর শিকার করতে যায় সিংহীরা, দুজন তিনজন মিলে, একসাথে।
এই ভিডিওতে আমরা একটা সিংহের পরিবারের সঙ্গে সারাটা দিন কাটিয়েছি। সকালের হাই তোলা থেকে রাতের সেই ডাক, যা আট কিলোমিটার দূর থেকেও শোনা যায়।
পৃথিবীর সব বিড়ালের মধ্যে একমাত্র সিংহই থাকে পরিবার নিয়ে। বাঘ থাকে একা, সিংহ থাকে সবাই মিলে।
এখানে ভয়ের কিছু নেই। শিকারের কোনো দৃশ্য নেই। তিন থেকে আট বছরের বাচ্চাদের পাশে বসে দেখার মতো করেই বানানো।
⏱️ কখন কী 0:00 পশুর রাজা 0:15 রাজা ঘুমায় 0:41 একা নয়, পরিবার 1:09 ছানাদের ইশকুল 1:30 শিকারে যায় কে? 1:53 আজ হলো না 2:17 জলের ধারে 2:35 রাতের ডাক 3:01 কত সিংহ আছে
দুই জায়গায় আমরা চুপ করে থাকি। ওই সময়টুকু বাচ্চার, পাশে বসে থাকলে ও নিজেই উত্তর দিয়ে দেবে।
সুন্দরবনের বাঘের ভিডিওটা মনে আছে? বাঘের ডাক যায় তিন কিলোমিটার, সিংহের ডাক তারও দূরে।
ছবি আর আঁকা সব আমাদের নিজেদের। একটাও স্টক ছবি নেই।
🦋 phulpakhi.com
A day with one lion family, made for children of three to eight and the adult beside them. The storybook king sleeps up to twenty hours, the lionesses do the hunting as a team, the cubs' play is school, and the hunt fails, seven times out of ten the zebra gets away. At dusk the whole family drinks together, and at night his call crosses up to eight kilometres.
There is no kill in this video and there never will be in this series.
Bangla narration, our own paintings, no stock footage.
#সিংহ #ছোটদেরশিক্ষা #বাংলা #ফুলপাখি #lionforkids #kidslearning #banglalearning #phulpakhi
🎬 আরও দেখো সুন্দরবনের বাঘের একদিন → https://youtu.be/2GChNK3q12Y মেছো বিড়ালের একদিন → https://youtu.be/ZiC2C0DdkKQ সমুদ্রের অদ্ভুত প্রাণীরা → https://youtu.be/MrYOseZt4EU 🦋 phulpakhi.com
আরও ভিডিও দেখি
28:08পুরো ভিডিও
ঘুম পাড়ানি গান 🌙 Lullaby for Babies to go to Sleep | Bengali Lullaby & Baby Sleep Songs, 30 min
ভিডিও দেখি →
3:41পুরো ভিডিও
সবজি খাই, বড় হই! বাচ্চাদের জন্য সবজির নাম শেখার গান 🥔
ভিডিও দেখি →
5:04পুরো ভিডিও
ফলের নাম বাংলা ও ইংরেজি 🍌 Guess the Fruit Shadow Game for Kids | Foler Name Bangla to English
ভিডিও দেখি →
2:02পুরো ভিডিও
সুস্থ থাকতে হাত ধোয়ার অভ্যাস | Hand Wash Song for Kids
ভিডিও দেখি →
2:42পুরো ভিডিও
চুপ চুপ সোনা, কেঁদো না 🌙 Hush little Baby Bangla| Bangla Lullaby | ঘুম পাড়ানি গান |Ghum Parani Gaan
ভিডিও দেখি →
1:52পুরো ভিডিও