পেঁচার একদিন 🦉 পেঁচার ডাক কেমন? | Owl for Kids in Bangla | Bangla Kids Learning

5:16 · পুরো ভিডিওইউটিউবে দেখো ↗

অভিভাবকদের জন্য: ভিডিওটি YouTube-এর privacy-enhanced player থেকে চলে। প্লেয়ার লোড হলে YouTube-এর সঙ্গে সংযোগ হয়; তাদের গোপনীয়তা নীতি প্রযোজ্য।

এই ভিডিওতে কী আছে?

পেঁচার ডাক শুনেছ কখনো? লক্ষ্মী পেঁচা কিন্তু হুতুম হুতুম ডাকে না — এই ভিডিওতে ওর আসল ডাক শোনো। Barn owl for kids in Bangla: a full night with one owl — her real call, her silent wings, and how she hears in the dark.

আজ আমরা সারারাত কাটাব একটা লক্ষ্মী পেঁচার সঙ্গে। শিমুল গাছের কোটরে সে সারাদিন ঘুমায়, আর সূর্য ডুবলেই শুরু হয় তার দিন। পেঁচা কেন উড়লে কোনো শব্দ হয় না? ঘুটঘুটে অন্ধকারে সে ইঁদুর খুঁজে পায় কী করে?

এই ভিডিওতে তোমার শিশু শিখবে: • লক্ষ্মী পেঁচা হুতুম হুতুম করে ডাকে না — ভিডিওতে ওর আসল ডাক শোনানো হয়েছে • পেঁচার মুখটা আসলে একটা থালা, যেটা শব্দ ধরে কানে পৌঁছে দেয় • পেঁচা চোখ ঘোরাতে পারে না, তাই গোটা মাথা ঘোরায় — দুইশো সত্তর ডিগ্রি • তোমার ঘাড়ে সাতটা হাড়, পেঁচার চোদ্দোটা • পেঁচার দুটো কান দুই উঁচুতে, তাই সে শব্দ কোথায় সেটাও শুনতে পায় • পেঁচা কেন কৃষকের বন্ধু

📌 ভিডিওতে দুবার প্রশ্ন করা হয়েছে। ওই সময় একটু থামুন, আপনার শিশুকে উত্তর দিতে দিন। আর দুটো কাজ শিশুর সঙ্গে করে দেখুন — হাত দুটো কানের পিছনে রাখা, আর ঘাড় ঘুরিয়ে দেখা।

⏱️ চ্যাপ্টার 0:00 নিঃশব্দে ওড়া 0:17 দিনের বেলা ঘুম 0:35 সন্ধ্যা — ওর দিন শুরু 0:55 পেঁচার ডাক কেমন? (হুতুম হুতুম নয়!) 1:31 মুখটা একটা জাদুর থালা 1:56 চোখ ঘোরে না, মাথা ঘোরে 2:29 পেঁচার ঘাড়ে কয়টা হাড়? 2:42 অন্ধকারে শোনার জাদু 3:40 নিঃশব্দ ডানা 4:09 ছানাদের কাছে ফেরা 4:29 ছোট্ট ধূসর বলটা কী? 4:42 পেঁচা কৃষকের বন্ধু কেন?

— অভিভাবকদের জন্য কিছু তথ্য:

• লক্ষ্মী পেঁচা হুতুম করে ডাকে না, ডাকে খ্যাসখ্যাসে চিৎকারে। হুতুম হুতুম ডাকে হুতুম পেঁচা (Bubo bengalensis)। বাংলায় বহু পেঁচার নামই এসেছে তাদের ডাক থেকে। ভিডিওর ডাকটি আসল রেকর্ডিং (Wikimedia Commons, XC432000)। • লক্ষ্মী পেঁচার ইংরেজি নাম barn owl (Tyto alba)। বাংলাদেশে সতেরো প্রজাতির পেঁচা আছে — পনেরোটি স্থায়ী, দুটি পরিযায়ী (বাংলাপিডিয়া)। • পেঁচা কত ইঁদুর খায়? বাংলা কৃষি-প্রতিবেদনে বলা হয় একটি লক্ষ্মীপেঁচা বছরে দুই থেকে ছয় হাজার ইঁদুর ধরে; আন্তর্জাতিক গবেষণায় ওই সংখ্যাটা একটি গোটা পরিবারের (জোড়া ও তাদের ছানা) হিসেবে ধরা হয়। দুটো হিসাব মেলে না বলে ভিডিওতে কোনো সংখ্যা বলা হয়নি — শুধু বলা হয়েছে, ইঁদুর ধানের ক্ষতি করে আর পেঁচা সেই ইঁদুর ধরে। • বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগ ইঁদুর দমনে পেঁচা নিয়ে গবেষণা করছে। কৃষি বিভাগের হিসাবে ইঁদুর প্রতি বছর মাঠের ফসলের পাঁচ থেকে সাত শতাংশ নষ্ট করে। • অন্ধকারে পেঁচা কীভাবে শিকার খোঁজে, তা প্রথম প্রমাণ করেন বিজ্ঞানী রজার পেইন (১৯৬২)। একেবারে অন্ধকার ঘরে একটা ইঁদুরের পেছনে বাঁধা ছিল খসখসে কাগজ — পেঁচা নেমে এসে কাগজটাই ধরে। সে চোখে দেখছিল না, শুনছিল। • কুসংস্কারের কারণে আজও পেঁচা মারা পড়ে, বিশেষ করে সাদা মুখের লক্ষ্মী পেঁচা। বন উজাড়ও বড় কারণ (The Daily Star, 2025)। পেঁচা বাঁচলে ধান বাঁচে।

ছবি ও অ্যানিমেশন আমাদের নিজের হাতে আঁকা।

🎬 আরও দেখো সুন্দরবনের বাঘের একদিন → https://youtu.be/2GChNK3q12Y মেছো বিড়ালের একদিন → https://youtu.be/ZiC2C0DdkKQ সিংহের একদিন → https://youtu.be/UmuY952B3iA পাখির নাম ও পাখির ডাক → https://youtu.be/mkMhqsM8vZI 🦋 phulpakhi.com

#পেঁচা #লক্ষ্মীপেঁচা #ফুলপাখি #banglagolpo #owl #barnowl #kidslearning

আরও ভিডিও দেখি

← সব ভিডিও