← সব গল্প
English

ফুলপাখি · Phulpakhi

ছোট্ট লাল মুরগি

The Little Red Hen

🐔 মুরগি🐶 কুকুর🐱 বিড়াল🦢 রাজহাঁস🌍 বিশ্বের গল্প

এক মুঠো সোনালি ধান কুড়িয়ে পেল ছোট্ট লাল মুরগি। “কে আমার সঙ্গে ধান বুনবে?” — “আমি না,” বলল কুকুর, বিড়াল, রাজহাঁস। কিন্তু ভাপা পিঠার গন্ধ যখন উঠানে ভুরভুর — তখন খেতে চায় কে? বিশ্বখ্যাত ইংরেজি লোককথা, এবার বাংলায়। শুধু ফুলপাখিতে।

👆 ছবির পশুপাখিকে ছুঁয়ে দেখো — ডাক শুনবে!

নিচে স্ক্রল করো, গল্প শুরু হোক…

দৃশ্য ১ / ৭

উঠানে দানা খুঁটতে খুঁটতে লাল মুরগি পেল এক মুঠো ধান।  «কে বুনবে আমার সঙ্গে?»  «আমি না।» «আমি না।» «আমি না।»  «বেশ, আমিই বুনব।» 

দৃশ্য ২ / ৭

এল আষাঢ়। টাপুর-টুপুর বৃষ্টি। ভিজে মুরগি বুনে চলল  এক পা, আরেক পা। চালার নিচে শুকনো কুকুর।  «ফসল কি নিজে নিজে হয়?» 

দৃশ্য ৩ / ৭

অগ্রহায়ণে মাঠ ভরল সোনালি ধানে।  «কে কাটবে আমার সঙ্গে?»  «আমি না।» «আমি না।» «আমি না।» কাস্তে চলল কচ্‌ কচ্‌। সন্ধ্যায় উঠানে ধানের পাহাড়। 

দৃশ্য ৪ / ৭

 «কে ভানবে আমার সঙ্গে?»  «আমি না! আমি না! আমি না!» ঢেঁকিতে পা পড়ল  ধুপ! ধাপ! ধুপ! ধাপ! শুনতে পাচ্ছ? 

দৃশ্য ৫ / ৭

পৌষের হিম রাত। ছানারা ঘুমিয়ে কাদা। ডানা টনটন, চোখ ভারী  তবু মুরগি ভাপে বসায় পিঠা। একটা… দুটো… 

দৃশ্য ৬ / ৭

ভোরে উঠান ভরল পিঠার গন্ধে  ভুরভুর! ছুটে এল তিনজন  «আমি খাব!» মুরগি শুধাল  «বুনল কে? কাটল কে? ভানল কে?» তিনটি মাথা নামল। 

দৃশ্য ৭ / ৭

গরম পিঠা খেল মুরগি আর ছানারা। বেড়ার ওপারে তিনজন চুপ  গন্ধটুকুই ছিল তাদের ভাগ। পরের আষাঢ়ে আর ডাকতে হয়নি।