
পেঙ্গুইনদের লেপ
The Penguins' Quilt
বরফের দেশে বড় পেঙ্গুইনদের মাঝে ছোট্ট তিন ছানা — বড়, মেজো আর ছোট। দলের মাঝখানটা সবচেয়ে গরম, তাই ওরা রোজ ঠেলাঠেলি করে। এক দিন রাগ করে তিনজন তিন দিকে সরে গেল — “নিজের ওম নিজেই বানাব!” কিন্তু একা দাঁড়িয়ে টের পেল, ঠান্ডায় কাঁপুনি ধরে যায়। তারপর এল ভয়ংকর তুষারঝড়। ঈশপের “লাঠির আঁটি” গল্প নতুন করে বরফের দেশে। শুধু ফুলপাখিতে।
পড়ি →

বন্ধুর বাঁধন
The Ring of Friends
পায়রার ঝাঁক, ইঁদুর, কাক, কচ্ছপ আর হরিণ — শিকারির জাল, ফাঁদ আর থলের বিরুদ্ধে চার বন্ধুর ভালোবাসা আর বুদ্ধির গল্প। একা থাকলে হারিয়ে যেত সবাই, একসাথে কোনো ফাঁদই তাদের আটকাতে পারল না। কালিলা ও দিমনার অমর কাহিনি, নতুন করে বাংলায়। শুধু ফুলপাখিতে।
পড়ি →

ব্রেমেনের বাজিয়ের দল
The Town Musicians of Bremen
বুড়ো হয়েছে বলে সবাই ওদের তাড়িয়ে দিল — তাই গাধা, কুকুর, বিড়াল আর মোরগ চলল ব্রেমেন শহরে, বাজিয়ে হতে! কিন্তু বনের গভীরে ঐ আলো-জ্বলা টিনের ঘরে বসে আছে কারা? গ্রিম ভাইদের অমর লোককথা, নতুন করে বাংলায়। শুধু ফুলপাখিতে।
পড়ি →

রাজহাঁস, বোয়াল আর কাঁকড়া
The Goose, the Catfish and the Crab
খালপাড়ের রাস্তায় বস্তা-বোঝাই গাড়ি, আর গরুর বদলে তিন বন্ধু — রাজহাঁস, বোয়াল আর কাঁকড়া! কিন্তু একজন টানে আকাশে, একজন খালে, একজন পিছনে… গাড়ি নড়বে কী করে? রুশ কবি ক্রিলভের বিখ্যাত গল্প এবার বাংলায় — একতার মজার পাঠ। শুধু ফুলপাখিতে।
পড়ি →

বক আর ঝিনুক
The Crane and the Clam
ভাটার চরে রোদ পোহাচ্ছিল ঝিনুক, আর ক্ষুধার্ত বক মারল ঠোকর! শুরু হলো এমন জেদের লড়াই যে কেউ দেখলই না — জাল কাঁধে এগিয়ে আসছে জেলে। চীনের হাজার বছরের পুরোনো গল্প এবার বাংলায় — ঝগড়া করলে লাভটা হয় কার? শুধু ফুলপাখিতে।
পড়ি →